রাজশাহীতে সাতক্ষীরা জেলা সমিতির নতুন কমিটি

০১ নভেম্বর ২০১৯, ০৫:২০ PM

© ফাইল ফটো

রাজশাহীতে সাতক্ষীরা জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে সভাপতি ও ফিশারিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমর কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় প্রায় ২৫০ জন সদস্যের উপস্থিতিতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

রাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আফসার উদ্দিন (অব.), বিশেষ অতিথি পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড.মো. আইয়ুব আলী, প্রফেসর ড. মো. মাহমুদুল আলম, বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ আরিফ বিল্লাহ, সহ-সভাপতি-২ শাহীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অমিয় পাইন, সাংগঠনিক সম্পাদক তাহমিনা ফারহানা পপি, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক সাগর হোসেন, প্রচার সম্পাদক নাসিরুদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অলিপ সানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক আদনিন হাসনাত, ক্রীড়া সম্পাদক শেখ নাহিয়ান নিপু, ছাত্রী বিষয়ক সম্পাদক হাবিবা খাতুন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাছুরা খাতুন, কার্যনির্বাহী সদস্য-১ মোস্তাফিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য-২ তন্ময় মন্ডল। এছাড়া উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দশ জন শিক্ষকে রাখা হয়েছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬