ঘরে বসেই করা যাবে জিডি!

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৬ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

থানায় গিয়ে কালক্ষেপণ এড়াতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। শিগগিরই ঢাকা ও ময়মনসিংহ মেট্রোপলিটনে অনলাইনে জিডি চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কেইস ডায়েরি’-এর ওপর পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো হুমকি পেলে পুলিশি সহায়তা পেতে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করার নিয়ম রয়েছে। থানায় গিয়ে জিডি দায়ের করতে সময়ক্ষেপণ হয় নাগরিকের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের কিছু হারিয়ে গেলে, এক্সিডেন্ট বা দুর্ঘটনায় থানায় একটি জিডি করতে যেতে হয়। পুরো প্রক্রিয়া শেষ করতে অনেক সময় লেগে যায়। এটা সহজ করতে অনলাইন জিডির ব্যবস্থা করা হয়েছে।

সেটার জন্য এক সদস্যের একটি কমিটি গঠন করে দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই কীভাবে বাস্তবায়ন করব সেটা আমাদের জানাবেন তিনি। প্রথম পর্যায়ে শুধু লস্ট অ্যান্ড ফাউন্ড বা হারিয়ে গেছে- এ ধরনের জিডি দিয়ে যাত্রা শুরু করা হচ্ছে। এজন্য প্রথমে ঢাকা এবং ময়মনসিংহ মেট্রোপলিটনে শুরু করব। তারপর সারা বাংলাদেশে বিস্তৃত হবে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬