আফগানিস্তান ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

৩০ আগস্ট ২০১৯, ০৫:১০ PM

© ফাইল ফটো

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে সাকিব আল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া জায়গা হয়েছে এবাদত হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতের। দলে নেই মোস্তাফিজুর রহমান। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খানকে। এদিকে সবশেষ টেস্ট সিরিজের দলে থাকলে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার খালেদ আহমেদ।

১৫ সদস্যের দল:

সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

আগামী পাঁচ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে সাাদ পোশাকে নামবেন সাকিবরা।

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬