জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন ৮ সেপ্টেম্বর

২১ আগস্ট ২০১৯, ০৫:৩৫ PM

© ফাইল ছবি

আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন অল্প কয়েকদিন চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

জানা যায়, এর আগে সংসদের বাজেট ও তৃতীয় অধিবেশন ১২ জুলাই শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধ্যকতা রয়েছে।

দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬
বিক্ষোভের পর উপাচার্যের নামফলকের নিচে ‘গুপ্ত’ লিখল নোবিপ্রব…
  • ২২ এপ্রিল ২০২৬
আবু সাঈদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানছে না …
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল ১০টার মধ্যে
  • ২২ এপ্রিল ২০২৬