রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

০৬ আগস্ট ২০২৬, ০২:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ০২:৩৬ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করেছে বলে জানিয়েছে ইসি। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ আগস্ট মনোয়ন জমাদানের শেষ দিন। যাচাইবাছাই ১৬ আগস্ট ও মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৮ পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।

এর আগে, রাষ্ট্রপতি পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।

এর আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন নিয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করার জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।

মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬
বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬