রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেয়েছে নির্বাচন কমিশন

০৬ আগস্ট ২০২৬, ০২:১৫ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করেছে বলে জানিয়েছে ইসি। তালিকা হতে পেলেও নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে না করার শর্তে ইসির একটি সূত্র জানায়, ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, রাষ্ট্রপতি পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।

এর আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন নিয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করার জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।

প্রিলিমিনারি টু মাস্টার্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু ১১…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন …
  • ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল
  • ০৯ অক্টোবর ২০২৬
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬