নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্রের

২৩ জুলাই ২০১৯, ০৮:০৪ PM

© সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে নাবিল বিশ্বাস নামে তের বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র ১২ দিন যাবত নিখোঁজ রয়েছেন। সে উপজেলা সদরের তাড়াশ দক্ষিণ পাড়ার ছগির মিঞার ছেলে ও তাড়াশ দাখিল মাদ্রাসার ছাত্র। অনেক খোঁজার পরও ওই ছাত্রের সন্ধান না পেয়ে অবশেষে মঙ্গলবার থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন তার মা।

নিখোঁজ নাবিল বিশ্বাসের মা মাফিয়া খাতুন বলেন, তাড়াশ দাখিল মাদ্রাসার আবাসিক হলে থেকে নাবিল পড়ালেখা করছে। বর্তমানে সে সাত পাড়া কোরানের হাফেজ। গত ১১ তারিখ (রবিবার) মাদ্রাসার হেফজো খানার শিক্ষক হাফেজ মো. আমিরুল ইসলাম তাকে (নাবিলের মাকে) মুঠোফোনে জানায়, নাবিল মাদ্রাসাতে নেই। সেই থেকে সম্ভাব্য সবখানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে তাড়াশ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান জানিয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষও বিষয়টি অতি গুরুত্বসহকারে দেখছেন। তারা নিজেরাও ওই ছাত্রের সন্ধানের জন্য যোগাযোগ অব্যাহত রেখেছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই ছাত্র মাদ্রসা থেকে পালিয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা অব্যহত রেখেছি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬