প্রধানমন্ত্রীর আগমনের আগেই ভেঙে পড়ল সভামঞ্চের প্যান্ডেল

১৭ জুন ২০২৬, ০২:২৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:৩০ PM
বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে

বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে © সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের জন্য নির্মিত প্যান্ডেলটি হঠাৎ বাতাসে ভেঙে পড়ে। এ সময় ভেতরে থাকা উপকারভোগী ও অতিথিরা আতঙ্কে ছোটাছুটি করেন। পরে নিরাপত্তাজনিত কারণে প্যান্ডেলটি খুলে ফেলা হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীসহ চা শ্রমিক এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উপস্থিতি বাড়তে থাকে। অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ রাখা হয়েছে। তারা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এসেছি। বাগানের গাড়িতে করে আমরা এখানে এসেছি।’

চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য বলেন, ‘আমরা সবাই এসেছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। চায়ের দেশে তিনি এসেছেন, তাই একনজর দেখতে এসেছি।’

দুপুর পৌনে ২টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । এ সময় ১৫৫ জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলে পাঠানো হয়। এর আগে বেশ কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদান তুলে দেন তিনি। পরে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইলে ভাতার টাকা পৌঁছে দেওয়া হয়।  

আরও পড়ুন : টিন সরালেন শিক্ষার্থীরা, বাঁশের বেড়া দিল প্রশাসন

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করবেন। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর ৫ জনকে জীবনমান উন্নয়নে ১০ হাজার টাকা করে এবং আরও ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে।

পাশাপাশি দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী টেকসই আবাসনের জন্য ৫ জন চা শ্রমিকের হাতে দুই লাখ টাকা করে বরাদ্দপত্রও তুলে দেবেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9