ভেকুর আঘাতে সড়কে প্রাণ গেল বাইক চালকের, ছিল না সতর্কবার্তা

২৫ মে ২০২৬, ০৪:৪৭ PM
ভেকুর আঘাতে সড়কে প্রাণ গেল বাইক চালকের, ছিল না সতর্কবার্তা

ভেকুর আঘাতে সড়কে প্রাণ গেল বাইক চালকের, ছিল না সতর্কবার্তা © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে মহাসড়কে নিয়ম না মেনে ভেকু মেশিন ওঠানোর সময় দুর্ঘটনায় মো. সিহাব উদ্দীন নামে ব্রাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্রাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে ওঠানো হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। হঠাৎ ভেকু মেশিনটি কোনো সতর্কতা ছাড়া সামনের হাতা ঘোরানোর সময় তার মাথায় সজোরে আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার ব্যবহৃত হেলমেটটি ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এবং প্রয়োজনীয় সতর্কতা না মেনে ভেকু মেশিনটি মহাসড়কে তোলা হচ্ছিল। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকির মধ্যে পড়েন। তাদের দাবি, সংশ্লিষ্টদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই ভেকু মেশিনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage