পাবনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

২৪ মে ২০২৬, ০৩:৩৬ PM
ঈশ্বরদী থানা

ঈশ্বরদী থানা © সংগৃহীত

ছাগলে শজনে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে মাহাবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাহাবুল ওই এলাকার মৃত আজিজুল প্রামাণিকের ছেলে। আর আটক ব্যক্তি আবুল বাশার মুন্সী একই এলাকার আবুল কাশেম মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তসলিম মুন্সির শজনেগাছের পাতা খায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।

অভিযোগ রয়েছে, এ সময় বাশার মুন্সি ও তসলিম মুন্সি গাছের লাঠি দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাশার মুন্সিকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি।

বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করা হল কুণাল ঘোষকে
  • ২৩ জুলাই ২০২৬
হজের প্রাথমিক নিবন্ধনে লাগবে সাড়ে ৩ লাখ টাকা, শুরু ২৭ জুলাই
  • ২৩ জুলাই ২০২৬
বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ টি জীবিত কচ্ছপ, আটক এক
  • ২৩ জুলাই ২০২৬
বাবা হারানাে ইকনের দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
  • ২৩ জুলাই ২০২৬
উড্ডয়নের ৯ মিনিটের মধ্যে আটলান্টিকে আছড়ে পড়ে বিমান, ৭৪ বছর …
  • ২৩ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্যেই কড়া বার্তা মোদির
  • ২৩ জুলাই ২০২৬