চিফ হুইপ দিলেন ৫ মিনিট, প্রধানমন্ত্রীর ৫ মিনিটও চাইলেন নাহিদ, পেলেন কি?

৩০ এপ্রিল ২০২৬, ০১:১৩ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © টিডিসি সম্পাদিত

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় চাওয়া নিয়ে সংসদে হাস্যরস হয়েছে। বক্তব্যকালীন চিফ হুইপ তার সময়ের ২০ মিনিট থেকে ৫ মিনিট দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় থেকে আরও ৫ মিনিট অতিরিক্ত চেয়েছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। 

বুধবার (৩০ এপ্রিল) সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। নির্ধারিত সময় বাড়িয়ে দেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। তিনি সংসদ স্পিকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আপনার চাওয়ার প্রেক্ষিতে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম ইতোমধ্যেই তার ২০ মিনিট সময় থেকে ৫ মিনিট সময় আপনাকে দিয়েছেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, আমি আশা করব প্রধানমন্ত্রীও তার সময় থেকে আমাকে আরও ৫ মিনিট দেবেন। না দিলে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা। এ সময় তাৎক্ষণিকভাবে কিছু জানানো না হলেও পরবর্তী ১০ মিনিট ধরে নাহিদ ইসলামকে বক্তব্য দিতে দেখা যায়। ধারনা করা হয়, প্রধানমন্ত্রীও তার সময় থেকে নাহিদকে অতিরিক্ত সময় দিয়েছেন; যদিও বিষয়টি স্পষ্ট করা হয়নি।

বক্তব্যের শেষ দিকে আরও দুই মিনিট অতিরিক্ত সময় চান নাহিদ ইসলাম, এর প্রেক্ষিতে ডেপুটি স্পিকার চাহিদাকৃত সময় বাড়িয়ে দেন।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ জন্য এখনও কোনও মামলা নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান, এই মামলা কেন নেওয়া হচ্ছে না? থানার ভেতর প্রবেশ করে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধির ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বড় ভূমিকা আছে বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনে। 

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। তবে জঙ্গীর খোঁজার ধরন যেন বিগত সরকারের মত না হয়। এ সময় তিনি কৃষকের ধানের মূল্য নির্ধারণে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। বক্তব্যে জুলাই হত্যা মামলার বিচার ত্বরান্বিত করার দাবিও জানান তিনি।

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬