‘টেবিল চাপড়ানোয় লুজ কানেকশন থেকে সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট’

১৬ এপ্রিল ২০২৬, ০৮:২১ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ PM
সংসদ অধিবেশন

সংসদ অধিবেশন © সংগৃহীত

টেবিল চাপড়ানোয় লুজ কানেকশন থেকে সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট বলে জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি কমিশনিং করা ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জাহিদুর রহিম বলেন, আমরা অনেকবার চেক করেছি, সিস্টেম ঠিক ছিল। কিন্তু কানেক্টরগুলোর যদি ক্লিপ ভাঙা থাকে অথবা একটু লুজ থাকে, তখন এই সমস্যা হয়। যখন সেশন শুরু হলো, অনেক টেবিল চাপড়ানো হয়েছে না? ওখানে তো টেবিল চাপড়ায়। যখন টেবিল চাপড়িয়েছে তখন কানেক্টর লুজ হয়ে গেছে। এই লুজ হওয়া থেকেই প্রবলেমটা হয়েছে।

তিনি আরও বলেন, কাজ করতে গিয়ে দেখা গেছে মূল সমস্যা ছিল তারের। সেখানে নেটওয়ার্ক প্রবলেমও ছিল। যখন নেটওয়ার্কের তার পরিবর্তন করে নতুন তার লাগানো হয়, তখন সমস্যার সমাধান হয়েছে। সব ঠিকঠাক চলছে।

জাহিদুর রহিম জানান, তার কোম্পানি ১৯৯৪ সাল থেকে সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে তারাই ব্যয় প্রাক্কলন করে দেয় এবং তার ভিত্তিতেই ৪ কোটি টাকার টেন্ডার হয়। কিন্তু সর্বনিম্ন দরদাতা হওয়ায় সাউন্ড সিস্টেম ইনস্টলেশনের কাজ করে আমানত এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের কমিশনিং-এর অভিজ্ঞতা না থাকায়, তার কোম্পানি ‘কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেড’ শুধু শেষ দিকে এসে সফ্‌টওয়্যার ইনস্টলেশন বা কমিশনিং এর কাজ করেছে।    

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ৪৪ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬