সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃখপ্রকাশ

৩০ মার্চ ২০২৬, ০৫:০০ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৫:০৪ PM
জাতীয় সংসদ অধিবেশন

জাতীয় সংসদ অধিবেশন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন করায় আপত্তির মুখে দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

সংসদের সম্পূরক প্রশ্নের শুরুতেই হাসনাত বলেন, ‘সালাউদ্দিন সাহবকে নিয়ে প্রশ্ন করলে কখন নোটিশ দেওয়ার কথা বলেন। সেই বিষয়ে আমরা সংকোচে থাকি।’ এ সময় উপস্থিত সরকার দলীয় সংসদ সদস্যরা আপত্তি তুললে বিষয়টি হ্যান্ডওভারের দায়িত্ব নেন স্পিকার। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।’

পরে হাসনাত বলেন, ‘আমার সাড়ে ২৭ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন ১৯৯১ সালে সংসদে এসেছেন, তখন আমি জন্মাইনি—আমার জন্ম ১৯৯৮ সালে। সেই জায়গা থেকে যদি কোনো কনভেনশনাল ভুলভ্রান্তি হয়ে থাকে, আমরা তা সংশোধন করতে রাজি আছি। আমাদের যখনই নোটিশ করা হবে, আমরা তা ঠিক করে নেব।’ এ সময় স্পিকার মন্তব্য করেন, ‘ধন্যবাদ মাননীয় সদস্য। উই আর লার্নিং এভরিডে।’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বয়স যাই হোক, আমাকে ‘মাননীয় সংসদ সদস্য’ হিসেবেই সম্বোধন করতে হবে। তিনি আরও বলেন, আর্লি এজে সংসদে আসার সৌভাগ্যের। আমি মাননীয় সংসদ সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950