৪ দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রী

২৪ মে ২০১৯, ০৯:১৮ PM
শাকিলা আক্তার তিশা

শাকিলা আক্তার তিশা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছে।

ওই কলেজ ছাত্রী উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখোরালী বিশ্বনাথপুরের গোলাম সাহারুলের মেয়ে শাকিলা আক্তার তিশা।

এ নিয়ে শুক্রবার দুপুরে তিশার মা মোসা. কচিয়ারা বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০৭০ তারিখ ২৪-০৫-১৯) করেছেন।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ওই কলেজ ছাত্রী শিবগঞ্জ বাজারে কোচিং সেন্টারে যাবার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। পরে বাড়িতে ফিরে না আসলে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় চারদিন পর নিখোঁজের মা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬