হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ PM
ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন  বিক্ষোভকারী

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারী © টিডিসি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। এ সময় বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এম রশীদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি বাবুল আব্দুল্লাহ ও জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

বক্তারা বলেন, ‘ওসমান হাদি আমাদের আইকন। হাদির মাথায় গুলি করা মানে সারা বাংলার ছাত্র-জনতার মাথায় গুলি করা। আমরা এ দেশে আর কোনো নব্য ফ্যাসিবাদ গড়ে উঠতে দেব না। হাদির কিছু হলে বাংলার মাটিতেই তার বিচার হবে।’

সমাবেশ শেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সদস্যসচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬