ট্রফি নিয়ে দেশে ফিরেই সরাসরি কৃষকের ধান কেনার নির্দেশ মাশরাফির

২০ মে ২০১৯, ১১:০৮ AM

© সংগৃহীত

প্রথমবারের মতো কোন সিরিজ জয় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আর এ সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজ শেষে আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবে শুধু অধিনায়ক মাশরাফি ট্রফি নিয়ে তিন দিনের ছুটিতে দেশে এসেছেন। কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার আগামী বুধবার লন্ডন ফিরবেন মাশরাফি বলে বিসিবি সূত্র জানিয়েছে।

ক্রিকেটারের পাশাপাশি মাশরাফির আরেক পরিচয় তিনি সংসদ সদস্য। দেশে ফিরেই তােই নিজের দায়িত্বও পালন করতে ভোলেননি। কৃষকদের নিকট থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। রোববার রাতে জেলা প্রশাসককে ফোন করে এ নির্দেশ দেন তিনি।

শনিবার রাতে দেশে ফেরার পর মাশরাফি নিজ এলাকায় গিয়ে জানতে পারেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন। এসময় কৃষকদের বাঁচাতে উদ্যোগ নিতে বলেন। সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে, এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ এসময় জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close