বুড়িমারী স্থলবন্দরে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

০৬ নভেম্বর ২০২৫, ০৬:১৯ PM
ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধ আটক

ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধ আটক © টিডিসি ফটো

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি করা পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় সীসা ও ঔষুধসহ চালক সমির পালকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টে বিজিবি চেকপোষ্ট চৌকি থেকে তাকে আটক করা হয়। আটক সমির পাল ভারতের পশ্চিবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে। 

বিজিবি ও স্থানীয়রা জানান, ভারত থেকে আসা আমদানি করা পাথর বোঝাই ট্রাকে অবৈধ ভাবে আসছে ভারতীয় সীসা ও ঔষুধ।  এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোষ্ট চৌকিতে ট্রাকটি আটক করা হয়। এরপর ট্রাকটি তল্লাশী চালিয়ে ২৭২ কেজি সীসা ও ওসিকিন(৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ও ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ভারতীয় ঔষধ উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় ট্রাক চালক ভারতীয় নাগরিক সমির পালকে আটক করা হয়। 

আরও পড়ুন: ‘নির্বাচনী গেমপ্ল্যানে’ কতটা কাজে আসবে জামায়াত আমীরের যুক্তরাষ্ট্রসহ ৩ দেশ সফর?

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক রতন সরকার (প্রশাসন) জানান, এটা পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাক। আনলোড করার পর পাথরের সাইড থেকে স্ট্রেইট ভারতে যাওয়ার সময় বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। 

বুড়িমারী বিজিবি চেকপোস্টের কমান্ডার আনজারুল ইসলাম বলেন, অবৈধ ভাবে নিয়ে আসা ভারতীয় সীসা ও ঔষুধসহ এক ট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত পন্যসহ আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬