ওবায়দুল কাদের দেশে ফিরছেন ১৫ মে

১২ মে ২০১৯, ১০:১১ AM

© সংগৃহীত

আগামী ১৫ মে দেশে ফিরবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-০৮৫ এ করে সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি।

আজ রবিবার সকালে আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে তার দেশে ফেরার বিষয়টি জানান সেতুমন্ত্রী। আর এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

উল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।

উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।

শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬
মাঠে পড়ে ছিল যুবককের মরদেহ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্মার্টফোন পকেটে রাখলে পুরুষের প্রজনন ক্ষমতা কমার ঝুঁকি, কী…
  • ২৩ এপ্রিল ২০২৬
২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬