আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৬ PM
আনোয়ারা থানা, চট্টগ্রাম

আনোয়ারা থানা, চট্টগ্রাম © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত ২জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় আটককৃতদের আদালতে পাঠানো হয়। 

গত শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে আনোয়ারার বটতলী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ীর মো. আবুল কালামের পুত্র মো. নাঈম প্র. পেজা (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার প্র. ফুতু (৩৫)।

থানা সূত্রে জানা যায়, শাহাজাহান (২১),মো. নাঈম প্র. পেজা (২০), ওমর ফারুক (২৪) ভোক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগস্ট) রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে আটককৃত হাসমন আক্তার প্র. ফুতু (৩৫) ভোক্তভোগীর পরিধানের কাপড়চোপড় ধৌত করে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা প্রকাশ না করতে প্রলোভন এবং ভয়ভীতি দেখায়।

আরও পড়ুন: এক বছর ধরে বন্ধ ৫ হাজার শিক্ষকের বেতন, নেপথ্যে কী?

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে অভিযুক্ত দু'জনকে আটক করে আদালতে পাঠানো হয় এবং বাকিদের আটক করতে অভিযান চলমান। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9