দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাদা পাথর পরিদর্শনে ডিসি সারওয়ার, ক্রাশার মিলের পাথর জব্দ

২১ আগস্ট ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:০৫ AM
ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শন করেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শন করেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম © টিডিসি

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ভোলাগঞ্জে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এলাকায় পরিদর্শন শেষে ফেরার পথে তিনটি ক্রাশার মিলের পাথর জব্দ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে বিকেলে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলায় যান তিনি।

পরিদর্শনকালে ডিসি সারওয়ার বলেন, সাদা পাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে। কারা এ লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে, সেগুলোও পর্যালোচনা করা হবে।

পরিদর্শন শেষে ফেরার সময় উপজেলার টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নামছাড়া আরেকটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথরের মজুদ জব্দ করেন তিনি। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া বলেন, অবৈধভাবে পাথর রাখার দায়ে জেলা প্রশাসক এসব মিলের পাথর জব্দের নির্দেশ দেন। তৎক্ষণিকভাবে জব্দ করা পাথরের পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ার দিয়ে পরিমাপ শেষে জানানো হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬