সিলেটে দায়িত্ব নিয়েই পরিবেশ রক্ষায় হুঁশিয়ারি ডিসি সারোয়ার আলমের

২১ আগস্ট ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সাংবাদিকদের সাথে আলাপকালে সারোয়ার আলম

সাংবাদিকদের সাথে আলাপকালে সারোয়ার আলম © টিডিসি

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইবো, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা চাই। বৃহস্পতিবার সকালে নিজের দায়িত্ব গ্রহণ পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আলোচিত এই জেলা প্রশাসক ।

তিনি বলেন, সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার মানুষের জন্য কাজ করতে। আমি এখানকার সকলের সহযোগিতা চাই। আমরা সবাই মিলে যখন কাজ করবো তখন অবশ্যই ভালো কিছু হবে। সিলেট সুন্দর জেলায় পরিণত হবে।

তিনি আরও বলেন, আমি অনুরোধ করবো সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন। এখানকার বেশ কয়েকটা বিষয় তার গুরুত্ব থাকবে জানিয়ে সারোয়ার আলম বলেন, প্রথমত আইনশৃঙ্খলা, এরপর পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য- এই কয়েকটা কাজে আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে। আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো। আপনারা যদি আমাকে সেযোগিতা করেন তাহলে আমাকে অতীতে যেমন দেখেছেনে এখানেও তেমনই থাকবো।

এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বুধবার রাতে সিলেট এসে পৌঁছান সারোয়ার আলম। 

উল্লেখ্য, সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। গতকাল বুধবার সিলেট ছাড়েন শের মাহবুব।

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9