সংবিধান সংশোধনের পর জাতীয় নির্বাচন: আখতার হোসেন

২১ আগস্ট ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৭:৫৬ AM
গণসংযোগকালে বক্তব্য দিচ্ছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন

গণসংযোগকালে বক্তব্য দিচ্ছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি  এ কথা বলেন। এ সময় তার সঙ্গে রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

আখতার বলেন, ‘এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো যাতে দ্রুত করতে পারে সে জন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারা দেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।’

আরও পড়ুন: জাকসুতে শিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা

তিনি আরও বলেন, সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে, সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠপর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।

বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাব।’

পরে তিনি পীরগাছার দেউতিসহ বিভিন্নস্থানে প্রচারপত্র বিলি ও পথসভায় বক্তব্য দেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9