জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

০৪ আগস্ট ২০২৫, ১২:১৫ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
রাষ্ট্রপতি ও জামায়াত আমির

রাষ্ট্রপতি ও জামায়াত আমির © টিডিসি সম্পাদিত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির এপিএস মুহাম্মাদ সাগর হোসাইন তার পক্ষ থেকে হাসপাতালে যান।

হাসপাতালে সাগর হোসাইনকে স্বাগত জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই জামায়াত নেতা ফখরুল ইসলাম।

সাগর হোসাইন জানান, রাষ্ট্রপতি জামায়াত আমিরকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রপতির এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬