জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

৩১ জুলাই ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা © টিডিসি

জুলাই সনদ ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় বিধানে যুক্তকরার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেছে জুলাই যোদ্ধারা।  বৃহস্পতিবার (৩১ জুলাই)  জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের আয়োজনে বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা। এতে শাহবাগ মোড় ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, লাল-সবুজ পতাকা হাতে জুলাই সনদের দাবিতে প্রায় শতাধিক জুলাই যোদ্ধাদের শাহবাগে অবস্থান নেয়েছে। পাশেই বিজিবি ও পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদার অবস্থান করতে দেখা গেছে। 

জুলাই যোদ্ধাদের ভাষ্য, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, অবরোধরে কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬