ফার্মগেটের সম্রাট হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

০২ এপ্রিল ২০১৯, ০৯:০৮ PM

© টিডিসি ফটো

রাজধানীর ফার্মগেটের সম্রাট হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে মরদেহ ২টি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

হোটেল বয় সোহেল জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হোটেলের ৮ তলার একটি কক্ষের দরজার তালা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো খাটের ওপরে পাশাপাশি পড়েছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট হোটেলের বয়সহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত দুইজনের মধ্যে একজনের নাম আমিনুল ইসলাম সজল। নিহত সজল তেজগাঁও কলেজের শিক্ষার্থী। অপর জনের নাম মরিয়ম আক্তার জেরিন। সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুজন পরস্পরকে ভালবাসতো বলে আবাস পেয়েছে পুলিশ।

তেজগাঁও থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক পর্যবেক্ষণে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রা অতিরিক্ত ড্রাগ সেবনে দুজনের মৃত্যু ঘটতে পারে।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখার পর্যন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সৌহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৌহরাওয়ার্দী মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যেতে পারে।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬