৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি এনসিপির

২৯ জুন ২০২৫, ১২:২৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:২৬ PM
রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা

রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতারা © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির অংশ হিসেবে ‘ছাত্রজনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ কর্মসূচি পালন করবে দলটি। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হবে।

আজ রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামের এই কর্মসূচি ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে। দেশব্যাপী এ পদযাত্রার মাধ্যমে জুলাই ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে এনসিপি।

ঘোষিত কর্মসূচির আওতায় ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করবেন দলের কেন্দ্রীয় নেতারা। ১৬ জুলাই পালিত হবে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’, যেখানে দেশজুড়ে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হবে।

আরও পড়ুন: শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল, পরিবারে হতাশা

সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হবে ‘ছাত্রজনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’। এরপর ৫ আগস্ট পালিত হবে ‘ছাত্রজনতার মুক্তি দিবস’।

মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে গঠন করা হয়েছে কর্মসূচি বাস্তবায়ন কমিটি। উত্তরাঞ্চরের মুখ্য সংগঠক সারজিস আলমকে আহ্বায়ক এবং অনিক রায়কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, অনিক রায়সহ কেন্দ্রীয় নেতারা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9