পাঁচ দিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের

১৪ মার্চ ২০২৫, ১২:২৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৩ PM
এডিসি রাশেদুল ইসলাম

এডিসি রাশেদুল ইসলাম © সংগৃহীত

গত পাঁচ দিন ধরে খোঁজ নেই বরিশাল মহানগরের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের। গত রোববার (৯ মার্চ) থেকে নিজ কর্মস্থলে আসছেন না তিনি।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বরিশাল মহানগর ট্রাফিক বিভাগের উপকমিশনার মো. শরীফউদ্দীন।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বরে মহানগর পুলিশের এডিসি হিসেব যোগ দেন রাশেদুল ইসলাম। পরে তিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে আসেন। গত ৯ মার্চ দুপুর ২টার দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ নেই।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

তিনি আরও বলেন, কর্মস্থলে না আসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা  ছাত্রদের গুলি করে পুলিশ। সেই ঘটনায় রামপুরা থানায় মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাচঁতে বরিশাল থেকে পালিয়ে গেছেন এডিসি রাশেদ।

তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬
১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬