ফ্যাসিস্ট হাসিনা নারী নেত্রী হয়েও নারীদের দিকে ফিরে তাকাননি: বকুল

০৮ মার্চ ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:০৫ PM
রফিকুল ইসলাম বকুল

রফিকুল ইসলাম বকুল © টিডিসি ফটো

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেছেন, ১০০ বছর আগে থেকেই এই নারী দিবস পালিত হয়ে আসছে। নিউইয়র্কে ১৫ হাজার শ্রমিক আন্দোলন শুরু করেছিলো। তাদের শ্রম সময় কমানো, মজুরি বাড়ানো এবং আরেকটা দাবি ছিল তাদের ভোটের অধিকার। তখনো ভোটের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, এখনও হচ্ছে। এই ফ্যাসিস্ট হাসিনা, একজন নারী নেত্রী হয়েও নারীদের দিকে তিনি ফিরেও তাকাননি। সমস্ত ভোট তিনি লুণ্ঠন ও ডাকাতি করে নিয়ে গেছেন। 

আজ শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে শাখা ছাত্রদল আয়োজিত বই মেলা উদ্বোধন ও আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বকুল বলেন, নারী দিবসের রং কয়টি অনেকে জানেন না। নারী দিবসের রং হলো তিনটি, বেগুনি, সবুজ এবং সাদা। এটা নিয়ে যদিও বিতর্ক আছে। তবুও এটা ধরে নেই। বেগুনি হচ্ছে ন্যায় ও মর্যাদার প্রতীক আর সবুজ হচ্ছে আমাদের আশার প্রতীক এবং সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক। এটাকে ধারণ করেই নারী দিবসের এই ব্যানারটি তৈরি করা হয়। বিশ্বের সব জায়গায় এই টাইপের রং দিয়ে করা হয়। 

বিএনপির এই নেতা বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমাদের এখানে একজন শহীদের বোন আছেন, মামা আছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহিদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 

তিনি বলেন, সকল শহিদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশের অপেক্ষায় রয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, আমরা বলব যে, এই নারী দিবসের দিনে নারীরা যে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করেছিল, সেই ভোটের দাবি আমরা এই অনুষ্ঠান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করছি। তিনি (প্রধান উপদেষ্টা) যেন, সুনির্দিষ্টভাবে ভোটের তারিখ ঘোষণা করেন, ভোটের তারিখ ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তিনি সুযোগ করে দিবেন। এটাই আমাদের সকলের দাবি এবং এই দাবির মাধ্যমে আমরা জাতীয়তাবাদী দল আন্দোলনে ছিলাম, এখনও আছি। ইনশাল্লাহ! বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করেই আমরা ঘরে ফিরে যাব। 

তিনি আরও বলেন, আমরা অতীতে যেভাবে বিভিন্ন বিপর্যয়ে, বিভিন্ন সময়ে দেশের মানুষের ক্রান্তিকালে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন সংগ্রামের মাধ্যমে জনগণের সেই সব দাবি পূরণ করেছেন। তারই যোগ্য উত্তরসূরি, ১৬ কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। জাতির অধিকার প্রতিষ্ঠা করব এবং আগামীতে যাতে নারীরা পুরুষদের সাথে সমানভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন এই নেতা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বই মেলার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ট্যাগ: জাতীয়
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬