কাল যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ PM
ডিএমপি’র লোগো

ডিএমপি’র লোগো © সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ৩টায় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

এতে আরও বলা হয়, সেদিন ভোর ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনগুলোকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়কগুলো হলো: 

১. গাবতলী হতে সাভার হয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড হয়ে আব্দুল্লাহপুর ক্রসিং দিয়ে আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া যানবাহন টেকনিক্যাল ক্রসিং হতে ডানে টার্ন করে মিরপুর-১নং হয়ে দিয়াবাড়ি ক্রসিং দিয়ে চলাচল করবে।

৩. আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনগুলো নবীনগর বাজারে বামে টার্ন করে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৪. টাঙ্গাইল হতে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬