বিইউএফটি’তে দু’দিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো 

১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ PM
বিইউএফটি’তে জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপোতে

বিইউএফটি’তে জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপোতে © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) তে উদ্বোধন হলো দু’দিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০), পাওয়ার্ড বাই তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক। কো- পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল।

রবিবার (১৪ ডিসেম্বর) উদ্বোধন হয় এ আয়োজন।

বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে ‘নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়’ এই শ্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো’ এবং ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশনের মাধ্যমে এবারের মেলা চলবে ১৫ ডিসেম্বর। দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এসেছে এই মেলায়। 

আয়োজনে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েল-এর সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্টেপ ফুটওয়্যার-এর সিইও আমিনুল ইসলাম শামীম, বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মো. ইমরানসহ বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9