উপদেষ্টা ফরিদা আখতার ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ

০৮ মার্চ ২০২৫, ০৭:৩৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
সিসিটিভি ফুটেজ

সিসিটিভি ফুটেজ © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে কেউ ঘটনায় কেউ হতাহত হননি। 

এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাত ৯টার দিকে প্রবর্তনা নামে ওই প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান এক ব্যক্তি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close