পিরোজপুরে রোজা রেখেও থেমে নেই বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকেরা

০৭ মার্চ ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
বিডি ক্লিনের সদস্যরা

বিডি ক্লিনের সদস্যরা © টিডিসি

রমজান মাস মুসলিম সম্প্রদায়ের বেশি বেশি ইবাদত করার মাস। এই মাসে রোজা রাখা, আত্মশুদ্ধি ও দান খয়রাত করার প্রবণতা বাড়ে। এই বিশেষ মাসে, সংগঠন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ প্রতিপাদ্য সামনে রেখে তাদের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রমজানের শুরু থেকেই বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা সামাজিক কর্মকাণ্ডে শামিল হচ্ছেন। তারা পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন, রাস্তায় আবর্জনা পরিষ্কার করছেন এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন।

বিডি ক্লিন জেলা প্রতিনিধি, শায়লা বলেন, ‘সারা বছরই আমাদের কার্যক্রম থাকে তবে রমজান মাসে বিভিন্ন দোকানের সামনে ময়লা ফেলে দূষণের সৃষ্টি করে। ফলে রোজাদারদের কষ্ট হচ্ছে। বিষয়টিকে মাথায় রেখে আমাদের আজকের কার্যক্রম। আজ আমরা পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড পরিষ্কার-পরিচ্ছন্ন করছি এবং রমজান মাসজুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিডি ক্লিন পিরোজপুরের স্বেচ্ছাসেবক মো. তামিম বলেন, ‘আজ আমরা পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছি, আমাদের স্বেচ্ছাসেবকরা রোজা রেখেও এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে।’

আরও পড়ুন: প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিবেশীর ৯ গরুকে হত্যা

স্থানীয় প্রবিন মো. হালিম মৃধা বলেন, ‘রমজানকে সামনে রেখে স্বেচ্ছাসেবকরা ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন। তারা পুরাতন স্ট্যান্ড পরিষ্কার করেছে। পরিবেশটা এখন সুন্দর হয়েছে। আগে ময়লা থাকত, বাসস্ট্যান্ড থেকে চলাচল করতে কষ্ট হতো।’

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ইব্রাহিম বলেন, ‘রমজানে আমাদের স্বেচ্ছাসেবকরা বিশেষভাবে সক্রিয় রয়েছেন। আমরা বিশ্বাস করি, এই পবিত্র মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মানবসেবার কাজ আমাদের দ্বিগুণ গুরুত্ব বহন করে।’

রমজানের সময় বিডি ক্লিনের এ কর্মকাণ্ড সমাজে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মানবিক মূল্যবোধকেও উন্নত করছে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬