মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

০৭ মার্চ ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন

নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন © সংগৃহীত

রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে নিচে পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যান। 

জানা গেছে, নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের সহকর্মী নাজমুল বলেন, নাঈম অসাবধানতা বসত মেট্রোরেলের নির্মাণাধীন উপরের অংশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে বারোটার দিকে নাঈম মারা যায়।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬