আটকের দশ ঘণ্টা পর ৫৬ জেলেকে ফেরত দিল মিয়ানমার

০৬ মার্চ ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

মিয়ানমারের নৌবাহিনী হাতে আটকের দশ ঘণ্টা পর বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদেরকে আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়। 

পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয় মিয়ানমার নৌবাহিনী। এরপর রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশি জেলেদের ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ: জেলে
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬