রংপুরে আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেপ্তার

০৬ মার্চ ২০২৫, ০৬:২৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
আটক আফতাব উদ্দিন সরকার

আটক আফতাব উদ্দিন সরকার © সংগৃহীত

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নীলফামারীতে দুটি এবং রংপুরে একটি মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন।

এ বিষয়ে কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের জানিয়েছেন, আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন। এসব মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে এবং তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬