গাবতলীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

০৬ মার্চ ২০২৫, ০৬:০৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
গাবতলীর বস্তিতে আগুন

গাবতলীর বস্তিতে আগুন © সংগৃহীত

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম জানান, বুধবার দিনগত গভীর রাত ৪টা ৩৬ মিনিটে গাবতলীতে শাহী মসজিদের পাশের বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৩টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। পরে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

ট্যাগ: আগুন
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬