বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ

০৫ মার্চ ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM

© প্রতীকী ছবি

বিশ্বের সবচেয়ে খারাপ জিটিআই স্কোরের তালিকায় দক্ষিণ এশিয়ার দুটি দেশ রয়েছে — আফগানিস্তান ও পাকিস্তান। ২০২৫ সালের গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) প্রতিবেদনে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব ‘নিম্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রতিবেদনটি ২০১২ সাল থেকে সন্ত্রাসবাদের গতি ও প্রকৃতি বিশ্লেষণ করছে।

বুধবার (৫ মার্চ) ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস-এর বার্ষিক প্রতিবেদনের ১২তম সংস্করণে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব ভারত, পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার গড় পরিস্থিতির তুলনায় কম ছিল।

২০২৫ সালের জিটিআই স্কোরে বাংলাদেশ ৩.০৩ পেয়ে ১৬৩টি দেশের মধ্যে ৩৫তম স্থানে রয়েছে, যা আগের বছরের তুলনায় উন্নত; ২০২৪ সালে বাংলাদেশ ছিল ৩২তম স্থানে। জিটিআই স্কোরের হিসাব করা হয় হামলার সংখ্যা, প্রাণহানি, আহতের সংখ্যা এবং জিম্মির পরিস্হিতি ইত্যাদি মানদণ্ডের ভিত্তিতে। এছাড়া সংঘাত এবং আর্থসামাজিক বিশ্লেষণ করে সন্ত্রাসবাদের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

২০২৪ সালে সন্ত্রাসী হামলার শিকার দেশগুলোর সংখ্যা বেড়ে ৫৮ থেকে ৬৬-এ পৌঁছেছে, যা একটি খারাপ প্রবণতার সংকেত দেয়। ৪৫টি দেশের পরিস্থিতি অবনতি হয়েছে, তবে ৩৪টি দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে। ২০২৪ সালে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে, যা মূলত চারটি প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতার কারণে।

২০২৪ সালে সন্ত্রাসবাদের শিকার সবচেয়ে বেশি দেশ ছিল বুরকিনা ফাসো, যদিও সেখানকার হামলা এবং প্রাণহানির হার যথাক্রমে ৫৭ শতাংশ ও ২১ শতাংশ কমেছে। তবে বিশ্বের মোট সন্ত্রাসবাদজনিত মৃত্যুর এক-পঞ্চমাংশ ঘটেছে সেখানে। পরবর্তী অবস্থানে ছিল পাকিস্তান ও সিরিয়া। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে দক্ষিণ এশিয়া ছিল বিশ্বে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার অঞ্চল এবং এক দশক ধরে এই অবস্থান বজায় রেখেছে। যদিও ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তবুও আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী কার্যক্রম কমেছে, যার ফলে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ জিটিআই স্কোরের তালিকায় শীর্ষ দশে দুই দেশ রয়েছে — আফগানিস্তান এবং পাকিস্তান। পাকিস্তান ৮.৩৭৪ স্কোর নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে, আর আফগানিস্তান ৭.২৬২ স্কোর নিয়ে নবম স্থানে। ভারত ৬.৪১১ স্কোর নিয়ে ১৪তম স্থানে রয়েছে।

এ অঞ্চলে সবচেয়ে কম সন্ত্রাসবাদের শিকার দেশ হিসেবে ভুটান ও শ্রীলঙ্কা রয়েছে, যেখানে গত পাঁচ বছরে কোনো সন্ত্রাসী হামলা হয়নি। এছাড়া নেপাল ১.১১৩ স্কোর নিয়ে ৬৮তম এবং বাংলাদেশ পরবর্তী অবস্থানে রয়েছে।

ট্যাগ: জাতীয়
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬