পাবনা কারাগারে কয়েদীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ

০৫ মার্চ ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
পাবনা জেলা কারাগার

পাবনা জেলা কারাগার © সংগৃহীত

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অন্যান্য কয়েদীদের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ আসামিকে শাস্তি স্বরূপ অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত ৫ জনই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা।

বুধবার (৫ মার্চ) বিকেলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে তাদের রাজশাহী ও নঁওগা কারাগারে স্থানান্তর করা হয়।

অভিযুক্তরা হলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মুতাই ও আসাদুজ্জামান সুইট সহ অন্য আরেকজন।

জেল সুপার মো. ওমর ফারুক জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা ও হামলা মামলায় কারাগারে রয়েছেন এসব আসামিরা। কয়েকদিন ধরেই তারা কারাগারে থাকা অন্য সাধারণ কয়েদীদের সাথে খারাপ আচরণ করছিলেন। সবশেষ গত ৩ মার্চ বিকেলে এ পাঁচ কয়েদী কারাগারের অন্য কয়েদীদের সাথে একইভাবে খারাপ আচরণ করেন এবং বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে অন্য কয়েদীদের গায়ে হাত তোলেন তারা।

পরে শাস্তি স্বরূপ কয়েদী তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অন্যজনকে নঁওগা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

জেল সুপার মো. ওমর ফারুক আরো বলেন, ‘বিগত সময়ে তারা বাইরে যেমন বেপরোয়াভাবে কথাবার্তা বলেছেন ও চলেছেন, কারাগারেও তেমনই বেপরোয়া হয়ে চলছিলেন। ফলে ঝামেলাটা বাঁধে। অন্য কয়েদীদের সাথে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার বিকেলে তাদের রাজশাহী ও নঁওগা কারাগারে স্থানান্তর করা হয়েছে।’

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬