বিদ্যুৎ সঞ্চালন তারে কাপড় আটকে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

০৫ মার্চ ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
তারে আটকে যাওয়া কাপড়

তারে আটকে যাওয়া কাপড় © সংগৃহীত

পল্লবী থেকে উত্তরা যাওয়ার পথে মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাপড় বা কাগজ জাতীয় জিনিস আটকে যাওয়ায় ১০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, বিকেল ৪টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

সূত্রটি আরও জানিয়েছে, ১০ মিনিটের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ সময় সিডিউলে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও বর্তমানে দুই লাইনে মেট্রোরেল চলাচল করছে। কাপড় বা কাগজ কীভাবে সরানো হয়েছে, তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬