তরমুজ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

০৫ মার্চ ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
জহিরুল

জহিরুল © সংগৃহীত

বরগুনার তালতলীতে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ)  দুপুরে উপজেলার চরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরুল উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা রাকিব তালতলিতে অন্যের জমি ভাড়া নিয়ে তরমুজ আবাদ করেছেন। কয়েকদিন আগে তিনি এক পাইকারের কাছে তার জমিতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পাইকার মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জমি থেকে তরমুজ নিতে আসলে জহিরুল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সঙ্গে সঙ্গে তালতলী থানা পুলিশকে বিষয়টি জানায় ওই পাইকার। 

আরো পড়ুন: জবিতে এসে ছাত্রদের হাতে আটক দুই মামলার আসামি অধ্যাপক মিল্টন বিশ্বাস

এ সময় তালতলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জহিরুলকে আটক করে। পরে সন্ধ্যায় ওই তরমুজ চাষি জহিরুলের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেন। পরে ওই মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার দেখানো হয়। 

তরমুজ চাষি রাকিব বলেন, ‘মঙ্গলবার দুপুরে পাইকার যখন তরমুজ নিতে আসে তখন কয়েকজন মিলে এসে চাঁদা দাবি করেন। আমি বরগুনার স্থানীয় না হওয়ায় তেমন কাউকে চিনি না। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল নামের একজনকে গ্রেপ্তার করেছে। 

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, ‘জহিরুলকে গ্রেপ্তারের বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যদি জহিরুল দলীয় পদ পদবি ব্যবহার করে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, ‘চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলকে আটক করেছে। প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষি থানায় একটি মামলা করেছেন। জহিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬