বিএসইসি চেয়ারম্যান-কমিশনার অবরুদ্ধ

০৫ মার্চ ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
 বিএসইসি কার্যালয়ে কাউকে  ঢুকতে দেওয়া হচ্ছে না

বিএসইসি কার্যালয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না © সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন জুনিয়র কর্মকর্তারা। নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা। 

বুধবার (৫ মার্চ) বেলা ১১টার পর থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন জুনিয়ররা।  

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। এদিনই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ বিষয়ক আদেশ জারি করেন। এরপর বুধবার কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা বলেন, তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কথা বলাও যাচ্ছে না।

একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন। বিষয়টি সম্পর্কে সরেজমিনে জানতে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গেলেও ভেতরে যাওয়া যায়নি। পুলিশের একাধিক দল কার্যালয়ে এসে ঘুরে গেছে।

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬