ইসির সঙ্গে বৈঠকে বসেছে এইচআরপিবির প্রতিনিধি দল

০৫ মার্চ ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
ইসির সঙ্গে বৈঠকে বসেছে এইচআরপিবির একটি প্রতিনিধি দল

ইসির সঙ্গে বৈঠকে বসেছে এইচআরপিবির একটি প্রতিনিধি দল © টিডিসি

ইসির সঙ্গে বৈঠকে বসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) একটি প্রতিনিধি দল। আজ বুধবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে রাজধানীয় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে রয়েছেন।

অপর দিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে রয়েছেন। পরিবেশদূষণ ও নদী দখলকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি নিয়ে ইসির সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানান সংস্থাটির নেতার।

আরও পড়ুন: সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর তারিখ জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা

প্রথমবারের মতো রাজনৈতিক দল ব্যতীত কোনো মানবাধিকার সংস্থার প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করছেন।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গত ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে ইসির সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল, বাম রাজনৈতিক নেতৃারা ও গণঅধিকার পরিষদ।

ট্যাগ: সিইসি
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিব…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence