উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় আরো এক যুবক গ্রেপ্তার 

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনা

দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আলফাজ (২৩) ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিল।

এর আগে, দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় গ্রেফতার কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক উভয় আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

বই আছে, পড়ার জায়গাও আছে; নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬