বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার

২৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
৩১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

৩১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব © সংগৃহীত

রাজধানী ঢাকার গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। 

বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।

এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

আরও পড়ুন: সুষ্ঠু ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করেছি: সিইসি

তুরাগ নদের তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা, মুসল্লি পারাপারের জন্য তুরাগ নদীর ওপর ৫টি ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ ১টি ব্রিজ নির্মাণ করেছে। এ ছাড়া ইজতেমা ময়দানে সিটি টিভি স্থাপন করেছে র‌্যাব।

চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬