সুষ্ঠু ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করেছি: সিইসি

২৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
এ এম এম নাসির উদ্দিন

এ এম এম নাসির উদ্দিন © টিডিসি ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, উনারা জানতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে নির্বাচন হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি। আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি, ভোটার নিবন্ধন থেকে আরম্ভ করে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তার টাইমলাইন কী রকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় উনারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। উনারা চান যে ডেমোক্রেটিক ট্রানজেকশনটা হোক। এই পথে যতটুকু সহায়তা দরকার উনারা সহায়তা করবেন।

কী ধরনের সহায়তা দেবেন জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উনারা লোক পাঠাবেন। পর্যালোচনা করে পরে আমাদের জানাবেন। উনাদের মিশন আসবে। নির্বাচন হলে তারা চাচ্ছেন পর্যবেক্ষক হিসেবে থাকতে। আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের। কেননা, আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য।

তিনি বলেন, আমাদের যে প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচনের জন্য, এতে সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। এ কথা তাদের বলেছি। তারা খুশি হয়েছেন। আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি এটা তারা উপলব্ধি করতে পেরেছেন।

সিইসি আরও বলেন, তারা বলছেন, যে সংস্কারের জন্য সময়টুকু খুব কম হয়ে যাচ্ছে। তারা সংস্কারের ওপর গুরুত্ব বেশি দিচ্ছেন। তবে তারা প্রেসার নয়, সাজেশন দিচ্ছেন। আমাদের মতামত আমরা দিয়েছি। সংবিধান আমাদের যে স্বাধীনতা দিয়েছে, সেটা যেন গ্যারান্টেড থাকে, সেটা উনাদের জানিয়েছি। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা আমরা চাই না। তারা এটা অ্যাপ্রিশিয়েট করেছেন যে ইসি গুড বি ইন্ডিপেন্ডেন্ট। অন্যথায় জাতি যা প্রত্যাশা করে সেটা তারা দিতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের গণতন্ত্র বিশেষজ্ঞ মেট বেকেন এবং মাইকেল লিডরের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ট্যাগ: জাতীয়
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬