হত্যাসহ ১৮ মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার

১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
আজমল হোসেন ইরাজ

আজমল হোসেন ইরাজ © সংগৃহীত

হত্যাসহ ১৮ মামলার আসামি আওয়ামী লীগ নেতা আজমল হোসেন ইরাজকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার ওছখালী এলাকার সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা। তিনি বলেন, গ্রেপ্তার ইরাজের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃত আজমল হোসেন ইরাজ (৪৫) হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজাহারের ছেলে। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  

 

 

মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬