প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান, নিয়োগ বাতিল শওকতের

১৬ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ভবন

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ভবন © সংগৃহীত

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিন। চেয়ারম্যান পদে থাকা মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাকে নিয়োগ দিয়েছে সরকার।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, 'প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে মো. শওকত হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০’ এর ধারা-৫ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মো. রইছ উদ্দিনকে দুই বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন।  '

রইছ উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মো. শওকত হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন ২০২০ সালের ৯ জানুয়ারি। বিচারিক জীবনের পারফরম্যান্সে তুষ্ট হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বসান। ২০২০ সালের ২৭ মার্চ ২ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালের ২১ জুন দ্বিতীয় মেয়াদে তাকে আবারো নিয়োগ দেন হাসিনা সরকার। 

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬