জুলাই অভ্যুত্থানের ‘শহীদদের’ গেজেট প্রকাশ

১৬ জানুয়ারি ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর গণভবনে  ছাত্র-জনতা

৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর গণভবনে ছাত্র-জনতা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে ৮৩৪ জন ‘শহীদের’ নাম স্থান পেয়েছে।

গেজেটে শহীদদের মেডিকেল কেইস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাদের মৃত্যুর ঘটনাস্থল বা তারিখ প্রকাশ করা হয়নি।   

জানা গেছে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের অধিদপ্তর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে শহীদদের সংখ্যা ৮৩৪ জন আর আহতদের সংখ্যা প্রায় ১৫ হাজার। মূলত এই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই অধিদপ্তর।

এ বিষয়ে হরিদাস ঠাকুর বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয় যাচাই-বাছাই করে ৮৩৪ জনের নামে গেজেট প্রকাশ করেছে।'

এর আগে, গত বছরের ২১ ডিসেম্বর, সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছিল। এছাড়া, ১৫ আগস্ট জুলাই-আগস্টে নিহত এবং আহতদের তালিকা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। যাচাই-বাছাই শেষে বুধবার শহীদদের নাম প্রকাশ করে প্রথম গেজেট প্রকাশ করা হয়। 

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close