জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ অনিশ্চিত

১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই বৈঠকে বিএনপি অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, তারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আগে যে অবস্থানে ছিল, এখনও তারা সেই অবস্থানেই আছেন। বিএনপির পক্ষ থেকে আলাদা ঘোষণাপত্র দেওয়া হতে পারে।

তিনি আরও জানান 'এখন পর্যন্ত সিদ্ধান্ত বিএনপি বৈঠকে যাচ্ছে না। তবে দলের মধ্যে আলোচনা চলছে। এবিষয়ে ঘণ্টাখানেকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বৈঠকে বিএনপি যাবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬