গাজীপুরে কারাবন্দি শ্রমিক লীগ নেতার মৃত্যু

১০ জানুয়ারি ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM

গাজীপুর জেলা কারাগারে বন্দি শ্রীপুর উপজেলার এক শ্রমিক লীগ নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে তিনি মারা যান বলে গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের নিশ্চিত করেছেন।

শেখ জহিরুল ইসলাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে। জহিরুল একটি মামলায় ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যাথা অনুভব করেন। তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান রফিকুল কাদের।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ বলেন, ‘বিকালে জহিরুলকে আমরা মৃত অবস্থায় পাই। আমরা ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬